ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়: তথ্যমন্ত্রী স্বপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়: তথ্যমন্ত্রী স্বপন
ছবিঃ সংগ্রহীত

বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কার্যকর জনসংযোগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনসংযোগ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।

রোববার (২৪ মে) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “পেশাগত প্রয়োজনেই জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকো-সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। রাষ্ট্র ও জনগণের জন্য প্রয়োজনীয় সেবা সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। দক্ষ ও প্রযুক্তিবান্ধব জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার এখন সময়ের দাবি। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শনাক্ত এবং ফ্যাক্ট-চেকিং কার্যক্রমে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়: তথ্যমন্ত্রী স্বপন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কার্যকর জনসংযোগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনসংযোগ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।

রোববার (২৪ মে) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “পেশাগত প্রয়োজনেই জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকো-সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। রাষ্ট্র ও জনগণের জন্য প্রয়োজনীয় সেবা সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। দক্ষ ও প্রযুক্তিবান্ধব জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার এখন সময়ের দাবি। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শনাক্ত এবং ফ্যাক্ট-চেকিং কার্যক্রমে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ