ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরকারি বনভূমি দখল করে বাড়ি নির্মাণ: নবাবগঞ্জে উচ্ছেদ অভিযানে ভেঙে গুঁড়িয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

সরকারি বনভূমি দখল করে বাড়ি নির্মাণ: নবাবগঞ্জে উচ্ছেদ অভিযানে ভেঙে গুঁড়িয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি বনের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালুচড়া ফরেস্ট এলাকায় সরকারি বন বিভাগের জায়গায় গড়ে ওঠা বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ।

অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বন বিভাগের প্রায় এগারো শতাংশ জায়গা উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ। উচ্ছেদ অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ, নবাবগঞ্জ ফরেস্ট, আফতাবগঞ্জ ফরেস্ট ও মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বালুচড়া ফরেস্ট এলাকায় প্রায় এগারো শতাংশ সরকারি বনের জায়গা অবৈধভাবে দখল করে ঐ এলাকার এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেছিলেন। তখন তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হলেও বাড়িটি সরিয়ে নেওয়া হয়নি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সরকারি বনভূমি দখল করে বাড়ি নির্মাণ: নবাবগঞ্জে উচ্ছেদ অভিযানে ভেঙে গুঁড়িয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি বনের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালুচড়া ফরেস্ট এলাকায় সরকারি বন বিভাগের জায়গায় গড়ে ওঠা বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ।

অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বন বিভাগের প্রায় এগারো শতাংশ জায়গা উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ। উচ্ছেদ অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ, নবাবগঞ্জ ফরেস্ট, আফতাবগঞ্জ ফরেস্ট ও মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বালুচড়া ফরেস্ট এলাকায় প্রায় এগারো শতাংশ সরকারি বনের জায়গা অবৈধভাবে দখল করে ঐ এলাকার এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেছিলেন। তখন তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হলেও বাড়িটি সরিয়ে নেওয়া হয়নি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ