ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং সরকার প্রদত্ত লবণ যথাযথভাবে ব্যবহারের বিষয়ে উপজেলা পর্যায়ে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহিন আহমেদ, দৈনিক যুগান্তরের কটিয়াদী প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন জাফরীসহ আরও অনেকে।

প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কার্যকর কৌশল নিয়েও অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিমখানার প্রধান, সাংবাদিক এবং চামড়া ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কটিয়াদীতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং সরকার প্রদত্ত লবণ যথাযথভাবে ব্যবহারের বিষয়ে উপজেলা পর্যায়ে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহিন আহমেদ, দৈনিক যুগান্তরের কটিয়াদী প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন জাফরীসহ আরও অনেকে।

প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কার্যকর কৌশল নিয়েও অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিমখানার প্রধান, সাংবাদিক এবং চামড়া ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ