ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরায় ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে ফের গুলি, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

উত্তরায় ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে ফের গুলি, আতঙ্কে এলাকাবাসী

রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেমের বাসার প্রধান ফটক লক্ষ্য করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগেও একই ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের আগেই আবারও হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উত্তরায় ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে ফের গুলি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেমের বাসার প্রধান ফটক লক্ষ্য করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগেও একই ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের আগেই আবারও হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ