ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দেশের উন্নয়ন, শাসনব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার ভাষায়, দেশের মালিক জনগণ এবং জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন ও পরিবর্তনের পথ এগিয়ে নিতে হবে।
তারেক রহমান আরও বলেন, জনগণের কল্যাণে নেওয়া কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা এবং বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। তার দাবি অনুযায়ী, কিছু পক্ষ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিরতা তৈরি করতে চাইছে, যা প্রতিহত করা প্রয়োজন।
তিনি জোর দিয়ে বলেন, যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের জন্য কাজ করবে, তারাই দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যক্তিগত জীবনের মতো করে দেখার আহ্বান জানান, যাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রতি দায়িত্বশীল থাকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা এই খালটি প্রায় ৪৭ বছর পর পুনঃখনন করা হচ্ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। উদ্বোধনের পর গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন