ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুষ্টিয়ায় সুন্দরবন এক্সপ্রেসের ছাদ থেকে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

কুষ্টিয়ায় সুন্দরবন এক্সপ্রেসের ছাদ থেকে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার
ছবিঃ সংগ্রহীত

কুষ্টিয়ায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে মরদেহটি নামানো হয়। পরে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে পরিচয় শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট অতিক্রমের সময় নির্মাণাধীন প্যান্ডেলের কাছাকাছি কোনো অংশে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি জানান, মরদেহের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় সুন্দরবন এক্সপ্রেসের ছাদ থেকে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

কুষ্টিয়ায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে মরদেহটি নামানো হয়। পরে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে পরিচয় শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট অতিক্রমের সময় নির্মাণাধীন প্যান্ডেলের কাছাকাছি কোনো অংশে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি জানান, মরদেহের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ