ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃষ্টির মধ্যে ধরার খাল পুনঃখনন উদ্বোধনে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

বৃষ্টির মধ্যে ধরার খাল পুনঃখনন উদ্বোধনে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
ছবিঃ সংগ্রহীত

ময়মনসিংহের ত্রিশালে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি দল। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২৫ মিনিটে তারা উপজেলার বৈলর কানহর মোড় সংলগ্ন ধরার খাল পুনঃখনন উদ্বোধনস্থলে পৌঁছান।

এর আগে সকালে তারা রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন।

দিনের কর্মসূচি অনুযায়ী, দুপুরে বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান শেষে বিকেল ৫টার দিকে স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো সফর ঘিরে নিরাপত্তা ও প্রটোকলসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বৃষ্টির মধ্যে ধরার খাল পুনঃখনন উদ্বোধনে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি দল। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২৫ মিনিটে তারা উপজেলার বৈলর কানহর মোড় সংলগ্ন ধরার খাল পুনঃখনন উদ্বোধনস্থলে পৌঁছান।

এর আগে সকালে তারা রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন।

দিনের কর্মসূচি অনুযায়ী, দুপুরে বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান শেষে বিকেল ৫টার দিকে স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো সফর ঘিরে নিরাপত্তা ও প্রটোকলসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ