ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যশোরে কাভার্ডভ্যান–ইজিবাইক–ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

যশোরে কাভার্ডভ্যান–ইজিবাইক–ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ
ছবিঃ সংগ্রহীত

যশোর-খুলনা মহাসড়কের নরেন্দ্রপুর চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে যশোর সদরের চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪) নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আনোয়ার আলী (৭০) মারা যান।

আহতরা হলেন সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮)। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশ ক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যশোরে কাভার্ডভ্যান–ইজিবাইক–ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

যশোর-খুলনা মহাসড়কের নরেন্দ্রপুর চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে যশোর সদরের চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪) নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আনোয়ার আলী (৭০) মারা যান।

আহতরা হলেন সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮)। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশ ক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ