ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা, পিকআপচালকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা, পিকআপচালকের মৃত্যু
ছবিঃ সংগ্রহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নাসির উদ্দিন (পিকআপচালক) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপের হেলপার। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশুলিয়া থেকে কারখানার মালামাল নিয়ে একটি পিকআপটি গোড়াই এলাকার উদ্দেশে যাচ্ছিল। পথে গোয়ালবাথান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় পিকআপটি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপচালক নাসির উদ্দিন মারা যান। আহত হন হেলপার। তবে বাসে থাকা যাত্রীরা অক্ষত থাকেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।



এস.আর 

বিষয় : মৃত্যু

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা, পিকআপচালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নাসির উদ্দিন (পিকআপচালক) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপের হেলপার। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশুলিয়া থেকে কারখানার মালামাল নিয়ে একটি পিকআপটি গোড়াই এলাকার উদ্দেশে যাচ্ছিল। পথে গোয়ালবাথান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় পিকআপটি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপচালক নাসির উদ্দিন মারা যান। আহত হন হেলপার। তবে বাসে থাকা যাত্রীরা অক্ষত থাকেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।



এস.আর 


দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ