রাজধানীর তেজগাঁওয়ে সরকারি কার্যালয়ে আয়োজিত একটি স্পোর্টস কার ও বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব ও বিলাসবহুল বিভিন্ন গাড়ি উপস্থাপন করা হয়।
পরিদর্শনকালে অতিথি যানবাহনগুলোর কারিগরি বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এক পর্যায়ে তিনি একটি গাড়ি চালিয়ে দেখেন এবং উপস্থিতদের সঙ্গে প্রযুক্তি খাতে সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
তিনি তরুণ উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব যানবাহন খাতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অটোমোবাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন