ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

জয়পুরহাটে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ