ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের প্রতিক্রিয়া ঘিরে আলোচনায় বাংলাদেশি ‘ট্রাম্প মহিষ’

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৬

ইরানের প্রতিক্রিয়া ঘিরে আলোচনায় বাংলাদেশি ‘ট্রাম্প মহিষ’

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে জন্ম নেওয়া অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, তুরস্ক, যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার ইরানও বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানে নিযুক্ত রাশিয়ায় অবস্থিত দূতাবাস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে এক ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য করে। সেখানে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় প্রাণীটি বিরক্ত বোধ করছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করা ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটি’র, যেখানে বলা হয়—ট্রাম্পের মতো দেখতে হওয়ায় মহিষটিকে দেখতে মানুষের ভিড় বাড়ছে, যার কারণে তার স্বাভাবিক আচরণ ও খাদ্যাভ্যাসে প্রভাব পড়ছে।

অ্যালবিনো এই মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, পরিবারের এক সদস্যের রসিকতা থেকেই প্রাণীটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। তার দাবি, মহিষটি স্বভাবগতভাবে শান্ত এবং দর্শনার্থীদের ভিড়েও সাধারণত উত্তেজিত হয় না।

মহিষটি ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া এটিকে ঘিরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে মহিষটিকে ব্যঙ্গাত্মকভাবে ‘কম্যান্ডার ইন বিফ’ হিসেবে উল্লেখ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সও বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি ‘ট্রাম্প মহিষ’ এখন বৈশ্বিক আলোচনার অংশ হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানের প্রতিক্রিয়া ঘিরে আলোচনায় বাংলাদেশি ‘ট্রাম্প মহিষ’

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে জন্ম নেওয়া অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, তুরস্ক, যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার ইরানও বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানে নিযুক্ত রাশিয়ায় অবস্থিত দূতাবাস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে এক ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য করে। সেখানে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় প্রাণীটি বিরক্ত বোধ করছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করা ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটি’র, যেখানে বলা হয়—ট্রাম্পের মতো দেখতে হওয়ায় মহিষটিকে দেখতে মানুষের ভিড় বাড়ছে, যার কারণে তার স্বাভাবিক আচরণ ও খাদ্যাভ্যাসে প্রভাব পড়ছে।

অ্যালবিনো এই মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, পরিবারের এক সদস্যের রসিকতা থেকেই প্রাণীটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। তার দাবি, মহিষটি স্বভাবগতভাবে শান্ত এবং দর্শনার্থীদের ভিড়েও সাধারণত উত্তেজিত হয় না।

মহিষটি ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া এটিকে ঘিরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে মহিষটিকে ব্যঙ্গাত্মকভাবে ‘কম্যান্ডার ইন বিফ’ হিসেবে উল্লেখ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সও বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি ‘ট্রাম্প মহিষ’ এখন বৈশ্বিক আলোচনার অংশ হয়ে উঠেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ