বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর সংঘটিত ধর্ষণ, হত্যা ও নৃশংস সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। শুক্রবার সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালে দেশের বিভিন্ন স্থানে শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনাগুলো ইউনিসেফকে মর্মাহত ও স্তম্ভিত করেছে। যেসব জায়গায় শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনাও জানানো হয়।
ইউনিসেফ বলেছে, নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও বর্বরতার ঘটনা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এজন্য দেশব্যাপী শিশু সুরক্ষা ব্যবস্থা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি মনে করে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একইসঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া, শিশু-বান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা, প্রতিষ্ঠানগত সুরক্ষা, কমিউনিটি প্রটেকশন এবং সামাজিক সেবার ঘাটতি দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য মানসিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।
বিবৃতিতে সতর্ক করা হয়, সমাজ নীরব থাকলে সহিংসতা আরও বাড়ে। তাই শিশু, নারী ও পরিবারগুলোকে নির্যাতন বা সহিংসতার ঘটনা নিকটস্থ সুরক্ষা সেবার মাধ্যমে জানাতে আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এর কথাও উল্লেখ করা হয়।
ইউনিসেফ আরও বলেছে, নির্যাতনের শিকার শিশু ও নারীদের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ করা তাদের ওপর আরেক ধরনের নির্যাতন। এ ধরনের কর্মকাণ্ড ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক আঘাত আরও বাড়িয়ে দেয়। এজন্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সাধারণ মানুষকে এসব কনটেন্ট প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি জনগণকে দোষীদের বিচার নিশ্চিত করা এবং শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বাড়ি, স্কুল, কমিউনিটি ও জনপরিসরসহ সব জায়গায় শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন