ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইভি ও স্পোর্টস কার প্রদর্শনী ঘুরে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৬

ইভি ও স্পোর্টস কার প্রদর্শনী ঘুরে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) প্রদর্শনী পরিদর্শন শেষে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন আধুনিক স্পোর্টস কার, ব্যাটারিচালিত প্রাইভেট কার এবং ইলেকট্রিক মোটরসাইকেল কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখে পরিবেশবান্ধব যানবাহনের সম্প্রসারণ এবং প্রযুক্তিগত উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন।

ত্রিশাল সফরে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে তিনি একটি খালখনন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কার্যক্রমেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। সফরকে কেন্দ্র করে ত্রিশাল ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইভি ও স্পোর্টস কার প্রদর্শনী ঘুরে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) প্রদর্শনী পরিদর্শন শেষে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন আধুনিক স্পোর্টস কার, ব্যাটারিচালিত প্রাইভেট কার এবং ইলেকট্রিক মোটরসাইকেল কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখে পরিবেশবান্ধব যানবাহনের সম্প্রসারণ এবং প্রযুক্তিগত উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন।

ত্রিশাল সফরে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে তিনি একটি খালখনন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কার্যক্রমেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। সফরকে কেন্দ্র করে ত্রিশাল ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ