আর্জেন্টাইন ফুটবল টুর্নামেন্টে রেসিং ও টাইগারের মধ্যকার তুমুল লড়াই চলাকালে রেসিংয়ের কোচ গুস্তাভো কোস্তাস ডাগআউটে দাঁড়িয়ে স্নায়ুচাপের সঙ্গে যুদ্ধ করছিলেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি যা করলেন, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। কোচ কোস্তাস লুকিয়ে ধূমপান করার চেষ্টা করেছিলেন। তিনি বেঞ্চে গিয়ে বসে সহকারী কোচকে তাঁর সামনে দাঁড়াতে বলেন, যেন আড়ালে ধূমপান করা যায়।
কিন্তু ক্যামেরা ঠিকই তাঁকে খুঁজে পেয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে, তিনি ধূমপান করছেন। ম্যাচ শেষে অবশ্য কোচ কোস্তাস উচ্ছ্বাসে ভেসেছেন, কারণ তাঁর দল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এখন দেখার অপেক্ষা, কোচ কোস্তাসের এমন আচরণের জন্য টুর্নামেন্টের পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা আসে কি না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন