ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: বাবার মৃত্যুর দেড় মাস না পেরোতেই ছেলের লাশ ঘরে

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মাগুরাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার হৃদয় আহমেদ (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকালে পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে নির্বাক ও দিশেহারা স্বজনেরা।

নিহত হৃদয় আহমেদ এরশাদপুর মাগুরাপাড়ার মৃত খন্দকার এনামুল হকের ছেলে। তিনি স্থানীয় ‘সিরাজ অ্যাগ্রো অটো রাইস মিলে’ মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি বাড়ির পাশে লিজ নেওয়া একটি পুকুরে মাছ চাষ করতেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পুকুরে পানি সেচের কাজ শেষ করে বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে হাত লেগে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয়ের স্বজনরা জানান, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। হৃদয়ের বাবা খন্দকার এনামুল হক দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৪২ দিন আগে মারা যান। বাবার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। তার ওপর একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: বাবার মৃত্যুর দেড় মাস না পেরোতেই ছেলের লাশ ঘরে

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মাগুরাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার হৃদয় আহমেদ (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকালে পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে নির্বাক ও দিশেহারা স্বজনেরা।

নিহত হৃদয় আহমেদ এরশাদপুর মাগুরাপাড়ার মৃত খন্দকার এনামুল হকের ছেলে। তিনি স্থানীয় ‘সিরাজ অ্যাগ্রো অটো রাইস মিলে’ মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি বাড়ির পাশে লিজ নেওয়া একটি পুকুরে মাছ চাষ করতেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পুকুরে পানি সেচের কাজ শেষ করে বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে হাত লেগে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয়ের স্বজনরা জানান, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। হৃদয়ের বাবা খন্দকার এনামুল হক দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৪২ দিন আগে মারা যান। বাবার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। তার ওপর একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ