রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। এ ঘটনায় দ্রুত বিচার এবং ধর্ষণবিরোধী আইনের পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চমক বলেন, ধর্ষণের বিচারব্যবস্থায় পরিবর্তন না এলে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে। তার দাবি, ধর্ষকের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে ফাঁসি কার্যকর করা উচিত।
পোস্টে তিনি লিখেছেন, ধর্ষণের বিচারের আইন পরিবর্তন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এ ধরনের অপরাধ দমনে কঠোর ও দ্রুত শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
চমকের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় প্রকাশ্য বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পল্লবীর ঘটনায় এর আগেও সরব হয়েছেন অভিনেতা মিশু সাব্বির এবং চিত্রনায়ক শাকিব খান। এছাড়া শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে কর্মসূচি পালন করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন