ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজধানী ও আশপাশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

রাজধানী ও আশপাশে বিজিবি মোতায়েন
ছবিঃ সংগ্রহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট ব্যবস্থাপনায় তারা মাঠে থাকবে।

তিনি বলেন, রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও অন্যান্য ব্যস্ত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহায়তা দেবে বিজিবি।

বিজিবি জানিয়েছে, ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে, যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বাভাবিক থাকে।

-এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজধানী ও আশপাশে বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট ব্যবস্থাপনায় তারা মাঠে থাকবে।

তিনি বলেন, রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও অন্যান্য ব্যস্ত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহায়তা দেবে বিজিবি।

বিজিবি জানিয়েছে, ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে, যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বাভাবিক থাকে।

-এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ