বরিশালের গৌরনদীতে বজ্রপাতে পানবরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারিক হাসান রাসেল।
নিহতরা হলেন, গৌরনদীর মাহিলাড়া ভীমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। আহত গোপাল সরকার (৪০) গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তিন শ্রমিক ভীমেরপাড় এলাকার একটি পানবরজে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলিম ও সুকান্ত মারা যান। গুরুতর আহত হন গোপাল সরকার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানান, দুই শ্রমিককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। আহত গোপাল সরকারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি তারিক হাসান রাসেল বলেন, বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন