ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনি, একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনি, একজন নিহত
ছবিঃ সংগ্রহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমারের তার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। পেশায় তিনি বয়াতি ছিলেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের আঁধারে রাজ্জাক হাওলাদার উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে রাখা ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে রাখেন। পরে পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনি, একজন নিহত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমারের তার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। পেশায় তিনি বয়াতি ছিলেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের আঁধারে রাজ্জাক হাওলাদার উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে রাখা ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে রাখেন। পরে পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ