ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঝিনাইদহে মালবাহী ট্রেন দুর্ঘটনা, সকাল পর্যন্ত বন্ধ ছিল রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

ঝিনাইদহে মালবাহী ট্রেন দুর্ঘটনা, সকাল পর্যন্ত বন্ধ ছিল রেল যোগাযোগ
ছবিঃ সংগ্রহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। পরে উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২১ মে) ভোররাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঝিনাইদহে মালবাহী ট্রেন দুর্ঘটনা, সকাল পর্যন্ত বন্ধ ছিল রেল যোগাযোগ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। পরে উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২১ মে) ভোররাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ