তারিখ: ২০ মে বুধবার ২০২৬ ইংসময়: বিকাল ৫টা
নওগাঁ সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়নে মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে নতুন করে আলোচনায় এসেছেন সামিউল ইসলাম (পারভেজ)। তিনি নওগাঁ জেলা যুবদলের সদস্য, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় পর্যায়ে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠছেন।
সম্প্রতি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহায়তার তালিকায় ছিল চাল, আলু, পেঁয়াজ, তেল, আটা, ডাল, দুধ, সাবান, হুইল ও লবণ।
স্থানীয়দের মতে, নিয়মিত মানবিক উদ্যোগ ও মানুষের পাশে থাকার কারণে পারভেজের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তার চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সামিউল ইসলাম (পারভেজ) বলেন,আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই। দল ও ইউনিয়নবাসীর সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি চাই চন্ডিপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন