"কীটনাশকে না বলি, জৈব কৃষি চর্চা করি" এই স্লোগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জের প্রেসক্লাব চত্বর মিলনায়তনে আন্তর্জাতিক কীটনাশক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশনের যৌথ আয়োজনে সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত এই কর্মসূচি চলে।
মানববন্ধনে জেলা গ্রীণ কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। বক্তব্য রাখেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া, কৃষকবন্ধু মো. শহর আলী, কৃষক ভূট্টো মিয়া, কৃষাণী কমলা বেগম প্রমুখ।
বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে তথ্যবহুল আলোচনা করেন। তাঁরা বলেন, কীটনাশক, বিশেষত নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার ও ভুল পদ্ধতি প্রয়োগ করে অনেক কৃষক রোগাক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর কাছেও হার মানছেন। এছাড়াও গবাদিপশুসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বক্তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে জৈব কৃষি চর্চা বৃদ্ধি করার ওপর জোর দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন