কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শহরসংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো অপূর্ব ইফতি তাইফ (১৮) ও সাকিবুল ইসলাম (১৯)। অপূর্ব হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে এবং দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। অপরজন সাকিবুল শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরীক্ষা শেষ করে দুই বন্ধু বিকেলে গড়াই নদীতে গোসলে নামে। যে স্থানে তারা পানিতে নামে সেখানে স্রোত ও গভীরতা বেশি ছিল। কিছুক্ষণ পরও তাদের উঠে আসতে না দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়।
পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ শুরু করে এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে দুইজনকে হাসপাতালে আনা হলে তারা আগেই মারা গিয়েছিল বলে নিশ্চিত করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন, কিন্তু পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শেষ করে ফেলেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন