গাজীপুরের সাতাইশ চৌরাস্তার ধরপাড়া এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পাশাপাশি একটি স্মারক বৃক্ষও রোপণ করেন তিনি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রায় ৮ একর জমির ওপর নির্মিত হতে যাওয়া এই ইনস্টিটিউটে প্রশাসনিক ভবনের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য আধুনিক আবাসিক সুবিধাও রাখা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের দাবি, ভবিষ্যতে এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন