সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আহসানমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনা চালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)।
আহতদের মধ্যে রয়েছেন ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সুনামগঞ্জ থেকে একটি লেগুনায় করে পরিবারের সদস্যরা বাড়ির দিকে ফিরছিলেন। আহসানমারা ব্রিজের কাছে পৌঁছালে ঢাকা থেকে আসা “খাদিজা ভিআইপি” নামের একটি দূরপাল্লার বাস লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় লেগুনার সামনে থাকা আব্দুল জাহার সড়কের পাশে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে ঘটনাস্থলেই যাত্রী জাহেদ মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় লেগুনা চালক ইব্রাহিম মিয়াকে সিলেট পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন