ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজনে স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে আগত রোগীদের চর্ম, চক্ষু, মেডিসিন ও গাইনী বিষয়ে চিকিৎসা পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। সেবা নিতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজনে অংশ নেওয়া অনেকেই এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব বলে মন্তব্য করেন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৮ সাল থেকে পল্লী মঙ্গল ঋণ কার্যক্রমের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গলের ফরিদপুর জোনের কর্মসূচি ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, ভাঙ্গা এরিয়ার সহকারী কর্মসূচি ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর জোনের আইটি অফিসার শুভ সাহা, ভাঙ্গা শাখার ব্যবস্থাপক কার্তিক পালসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজনে স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে আগত রোগীদের চর্ম, চক্ষু, মেডিসিন ও গাইনী বিষয়ে চিকিৎসা পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। সেবা নিতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজনে অংশ নেওয়া অনেকেই এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব বলে মন্তব্য করেন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৮ সাল থেকে পল্লী মঙ্গল ঋণ কার্যক্রমের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গলের ফরিদপুর জোনের কর্মসূচি ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, ভাঙ্গা এরিয়ার সহকারী কর্মসূচি ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর জোনের আইটি অফিসার শুভ সাহা, ভাঙ্গা শাখার ব্যবস্থাপক কার্তিক পালসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ