ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫

শরীয়তপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী গোসাইরহাট ও ডামুড্যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট চান। গণসংযোগ কালে এলাকার জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন অ্যাডভোকেট হানিফ মিয়া।

গণসংযোগে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ডামুড্যা থানা সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত, ভেদেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ওসমান হাকিমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া সরদার, মাওলানা আব্দুস সালাম, সাইকুল হুকপাত আল্লামা শওকত আলীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, “দেশে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীককে জয়ী করা অত্যন্ত জরুরি।” তিনি তৃণমূল পর্যায়ে চলমান গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা জানিয়েছেন, এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শরীয়তপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী গোসাইরহাট ও ডামুড্যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট চান। গণসংযোগ কালে এলাকার জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন অ্যাডভোকেট হানিফ মিয়া।

গণসংযোগে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ডামুড্যা থানা সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত, ভেদেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ওসমান হাকিমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া সরদার, মাওলানা আব্দুস সালাম, সাইকুল হুকপাত আল্লামা শওকত আলীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, “দেশে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীককে জয়ী করা অত্যন্ত জরুরি।” তিনি তৃণমূল পর্যায়ে চলমান গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা জানিয়েছেন, এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ