ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পাংচার হওয়া চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ট্রাকচালক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট ১৩-৬৪০২ নম্বরের ট্রাকটির পাংচার হওয়া চাকা পরিবর্তন করছিলেন ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ঘাতক গাড়িটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন