ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ২৮ মে ঈদকে সামনে রেখে বুধবার (১৩ মে) থেকে প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয়। আজ ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে এবং শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের ঈদকালীন বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ঈদের আগে মোট পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৪ মে যাত্রার টিকিট মিলবে ১৪ মে, ২৫ মে যাত্রার টিকিট ১৫ মে, ২৬ মে যাত্রার টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারই টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। তবে এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না।

এদিকে যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহায় প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ