বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। শৃঙ্খলাও ফিরে আসছে।
মঙ্গলবার (১২ মে) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. আলী হোসেন ফকির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পুলিশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যার ফলে আজকের এই সুসংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। শৃঙ্খলাও ফিরে আসছে।
আইজিপি বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, আমি এই পর্যায়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশপ্রেমিক সেইসব পুলিশ সদস্যদের, যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
এছাড়া শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব পুলিশ সদস্যদের, যারা মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বৃহৎ বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।
আইজিপি বলেন, ইতোমধ্যে যেসব পুলিশ সদস্য মাদক-সম্পৃক্ততার সঙ্গে জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তি শুধু স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ ও নেতৃত্বের প্রতীক। এই অর্জনগুলো আমাদের আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি প্রত্যাশা করেন, আজ যারা সম্মাননা পাচ্ছেন তারা ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।
এসময় পুরস্কারপ্রাপ্ত সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আইজিপি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন