ইহুদিবাদী ইসরায়েল থেকে নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে সাফ জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না। ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, গিনেসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে।
সম্প্রতি, কিডনি দানকে উৎসাহদানকারী 'মাতনাত চাইম' নামের একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে, এই আবেদনটি পর্যালোচনা করা হবে না। ফিলিস্তিনি অঞ্চলে স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রম পরিচালনা করা সংস্থাটি দাবি করেছে, তারা মোট দুই হাজার দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন। এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি। তবে ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদনটি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।
গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়, যাতে বলা হয়েছে—‘আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।’ ইসরায়েলি চ্যানেল ১২ আরও জানায়, গিনেস কর্তৃপক্ষ হঠাৎই প্রক্রিয়া স্থগিত করে ‘মাতনাত চাইম’–কে ইমেইলে জানিয়েছে যে তারা ‘বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না।’ ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি, গিনেসের এই সিদ্ধান্ত 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'। বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন