ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬

সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১১ মে) মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের অস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সধারীদের অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে শাহীন চাকলাদার তার লাইসেন্স করা পিস্তল জমা দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্তে জানা যায়, নির্দেশ অমান্য করে অস্ত্রসহ তিনি আত্মগোপনে চলে যান এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। মামলায় আরও বলা হয়, অস্ত্রসহ পলাতক থাকায় তিনি সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়াতে পারেন—এমন আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ শাহীন চাকলাদারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে আদালত চার্জশিট গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

প্রসঙ্গত, এর আগে দুদকের একটি মামলায় ২০২৪ সালের জানুয়ারিতে তার চার বছরের কারাদণ্ড হয়। একই বছর রাজনৈতিক অস্থিরতার সময় যশোরে তার মালিকানাধীন একটি হোটেল ও বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন এবং বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জনশ্রুতি রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১১ মে) মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের অস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সধারীদের অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে শাহীন চাকলাদার তার লাইসেন্স করা পিস্তল জমা দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্তে জানা যায়, নির্দেশ অমান্য করে অস্ত্রসহ তিনি আত্মগোপনে চলে যান এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। মামলায় আরও বলা হয়, অস্ত্রসহ পলাতক থাকায় তিনি সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়াতে পারেন—এমন আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ শাহীন চাকলাদারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে আদালত চার্জশিট গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

প্রসঙ্গত, এর আগে দুদকের একটি মামলায় ২০২৪ সালের জানুয়ারিতে তার চার বছরের কারাদণ্ড হয়। একই বছর রাজনৈতিক অস্থিরতার সময় যশোরে তার মালিকানাধীন একটি হোটেল ও বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন এবং বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জনশ্রুতি রয়েছে।


দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ