পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী, মোট ১৩১টি ফ্লাইটে এসব হজযাত্রী দেশটিতে যান। রোববার (১০ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি সৌদি যান। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন