ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকেই অপরাধী হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকেই অপরাধী হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সদস্যদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তির অপরাধকেই বিবেচনায় নিতে হবে।

তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করলে নিরাপদ, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের পথ আরও সহজ হবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে। জনগণ সরকারের কার্যক্রম অনেকাংশে পুলিশের আচরণের মাধ্যমেই মূল্যায়ন করে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, ক্ষমতা বা পদ কোনো কিছুই স্থায়ী নয়। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় না হলে আরও উন্নয়নমূলক কাজ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকেই অপরাধী হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সদস্যদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তির অপরাধকেই বিবেচনায় নিতে হবে।

তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করলে নিরাপদ, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের পথ আরও সহজ হবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে। জনগণ সরকারের কার্যক্রম অনেকাংশে পুলিশের আচরণের মাধ্যমেই মূল্যায়ন করে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, ক্ষমতা বা পদ কোনো কিছুই স্থায়ী নয়। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় না হলে আরও উন্নয়নমূলক কাজ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ