মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে বানিয়াজুরী-ঘিওর সড়কের কলেজ গেটের সামনে এ দাবিতে ব্যাপক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সুনির্দিষ্ট অভিযোগ করেন যে, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভর্তি ও ফল (রেজাল্ট) ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম করা হচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থী উভয়েই ভোগান্তিতে পড়ছেন। শিক্ষার্থীরা বিশেষভাবে জানান, প্রশাসনিক স্বচ্ছতা না থাকায় তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে আরিফ খান, মাওলানা সোলায়মান, মো. রাকিবসহ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বক্তব্য রাখেন। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে শিক্ষা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণসহ উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন