ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, বিদেশে নেওয়ার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, বিদেশে নেওয়ার চেষ্টা চলছে
ছবি : সংগৃহীত

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। গতকাল শনিবার তাঁর বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছিলেন শারীরিক অবস্থা ভালো না। আজ রোববার জানালেন, জটিলতা বেড়েছে কারিনার। মেয়ে বিদেশ নিতে ছোটাছুটি করছেন তিনি।

সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তাঁর রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’ উন্নত চিকিৎসার জন্য কারিনাকে বিদেশ নিতে চান কায়সার হামিদ। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় তিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ভিসা দ্রুত করতেই সেখানে যাওয়া । কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বোনের জন্য দোয়া চেয়ে আরও লিখেছিলেন, ‘আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।’

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ডানা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, বিদেশে নেওয়ার চেষ্টা চলছে

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। গতকাল শনিবার তাঁর বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছিলেন শারীরিক অবস্থা ভালো না। আজ রোববার জানালেন, জটিলতা বেড়েছে কারিনার। মেয়ে বিদেশ নিতে ছোটাছুটি করছেন তিনি।

সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তাঁর রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’ উন্নত চিকিৎসার জন্য কারিনাকে বিদেশ নিতে চান কায়সার হামিদ। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় তিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ভিসা দ্রুত করতেই সেখানে যাওয়া । কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বোনের জন্য দোয়া চেয়ে আরও লিখেছিলেন, ‘আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।’

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ডানা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ