ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বনাথে কৃষকের ফসল নষ্ট রাতের আঁধারে ঢেঁড়স ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

ছবি : প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ রাতের আঁধারে এক কৃষকের সবজি ক্ষেতের ফসল কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক নুরুল আমিন (২৬)।

গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক নুরুল আমিন দীর্ঘদিন ওমানে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন। দেশে ফিরে জীবিকার তাগিদে কৃষিকাজ শুরু করেন তিনি। অন্যের জমি বর্গা নিয়ে মৌসুমী সবজি চাষ করে সংসার চালিয়ে আসছিলেন। সম্প্রতি বাড়ির পাশের এক বিঘা জমিতে ঢেঁড়সের আবাদ করেন তিনি। ক্ষেতজুড়ে ভালো ফলন হওয়ায় আসন্ন মৌসুমে লাভের আশায় ছিলেন এই কৃষক।

কিন্তু বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ক্ষেতের প্রায় পুরো বিক্রিযোগ্য ঢেঁড়স কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে ফসলের এমন অবস্থা দেখে ভেঙে পড়েন নুরুল আমিন।

কৃষক নুরুল আমিন বলেন, “উমান থেকে দেশে ফিরে কৃষিকাজ শুরু করি। অনেক কষ্ট করে এক বিঘা জমি বর্গা এনে ঢেঁড়স চাষ করেছিলাম। আশা ছিল অন্তত লাখ টাকার ফসল বিক্রি করতে পারবো। কিন্তু কে বা কারা আমার পুরো ক্ষেতের ফসল কেটে নষ্ট করে দিয়েছে। আমি কারো কোনো ক্ষতি করিনি।”

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় মুরব্বী মাও ফারক আহমদ বলেন, “নুরুল আমিন খুবই শান্ত ও ভালো মনের মানুষ। কৃষিকাজ করে ভালোভাবেই চলছিল তার। এমন ঘটনা সত্যিই দুঃখজনক ও হতবাক করার মতো।”

এ বিষয়ে উপজেলা কৃষি অফিস-এর কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বনাথে কৃষকের ফসল নষ্ট রাতের আঁধারে ঢেঁড়স ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ