যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য চুক্তিতে যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো শর্ত থাকে, তাহলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী Khandakar Abdul Muqtadir।
শুক্রবার (৮ মে) সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নজরদারি জোরদার করবে।
তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। বন্দর ব্যবস্থার উন্নয়ন না হলে পরিবহন ব্যয় কমানো সম্ভব হবে না।
এছাড়া তিনি দাবি করেন, বর্তমান মূল্যস্ফীতির প্রভাব দীর্ঘমেয়াদে তেমন নেতিবাচক প্রভাব ফেলবে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন