ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিমুর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিমুর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার এনসিপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়। নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় অনলাইনে যুক্ত হয়ে দলে যোগ দেন।

একই অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সদস্যরাও এনসিপিতে যোগ দেন। দলটির দাবি অনুযায়ী, সংগঠনটির প্রায় চার হাজার সদস্য যুক্ত হয়েছেন, যদিও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সীমিত সংখ্যক সদস্য।

অনুষ্ঠানে জানানো হয়, উপস্থিতদের মধ্যে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় ৫০ জন সদস্য ছিলেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় এনসিপি।

হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন বলেন, তিনি এনসিপিতে একজন কর্মী হিসেবে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে নতুন যোগদানকারীদের রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিমুর

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার এনসিপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়। নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় অনলাইনে যুক্ত হয়ে দলে যোগ দেন।

একই অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সদস্যরাও এনসিপিতে যোগ দেন। দলটির দাবি অনুযায়ী, সংগঠনটির প্রায় চার হাজার সদস্য যুক্ত হয়েছেন, যদিও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সীমিত সংখ্যক সদস্য।

অনুষ্ঠানে জানানো হয়, উপস্থিতদের মধ্যে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় ৫০ জন সদস্য ছিলেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় এনসিপি।

হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন বলেন, তিনি এনসিপিতে একজন কর্মী হিসেবে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে নতুন যোগদানকারীদের রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও আলোচনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ