ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে একটি ‘রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম এখন এক নতুন ডিজিটাল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনকে যথাযথভাবে উপলব্ধি না করায় এতদিন অনেক ক্ষেত্রে গৎবাঁধা চিন্তা ও কাজ চলেছে। তবে এখন সমস্যাগুলো গভীরভাবে বোঝার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সরকারের অগ্রাধিকার থাকবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলা করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে একটি শৃঙ্খলিত কাঠামো তৈরি করা।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম এখনো অনেকাংশে পুরোনো এনালগ কাঠামোর মধ্যে রয়েছে, যা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এটিকে আধুনিকায়ন করা জরুরি।
তিনি জানান, জেলা প্রশাসকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে তথ্য মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে তারা সহযোগিতা করতে পারেন।
সব মিলিয়ে সরকার গণমাধ্যম ব্যবস্থাকে ডিজিটাল যুগের উপযোগী করে পুনর্গঠনের দিকেই এগোচ্ছে বলে জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন