জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে দূরপাল্লার বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে, যা একই দিন থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারণ অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।
এর আগে জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন