বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য কাতার আমিরের বিশেষ উদ্যোগে জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় আসছে। ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, শনিবার বিকেল ৫টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (৫ ডিসেম্বর) বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়নি। ফলে যাত্রা স্থগিত হয়। কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি জার্মান হলেও যাবতীয় ভাড়া ও ব্যবস্থাপনা কাতার সরকার বহন করছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শনিবার বিমানটি ঢাকায় পৌঁছালে চিকিৎসকদের সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হবে। তবে ফ্লাইটে যাত্রা করার মতো শারীরিক সক্ষমতা তাঁর আছে কি না, তা চিকিৎসকরা নির্ধারণ করবেন। শুক্রবার নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং কারাগার থেকেই তাঁর অসুস্থতার সূচনা হয়েছে। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। এ সময় তিনি দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।
এদিকে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতির অংশ হিসেবে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন। শুক্রবার সকালে তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং পরে ধানমন্ডির পৈতৃক বাসভবনে পৌঁছান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন