২০২৬ বিশ্বকাপ শুরুর আরও ছয় মাস বাকি থাকলেও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের জন্য ডেডলাইন আরও কমে এসেছে। কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার পরই ব্রাজিলের স্কোয়াড পাকাপোক্ত করে ফেলবেন তিনি। ফলে এই তারকাকে নিয়ে স্কোয়াডে থাকার বিষয়ে সংশয়ের ইঙ্গিত রয়েছে আনচেলত্তির কথায়।
গতকাল (শুক্রবার) বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর সেলেসাও কোচ নেইমারের প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন। কার্লো আনচেলত্তি বলেন, "যদি নেইমার স্কোয়াডে থাকার প্রাপ্য হয়, যদি সে অন্যদের চেয়ে (শারীরিকভাবে) ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। আমাদের নেইমারসহ এবং নেইমার-বিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।" তিনি আরও জোর দিয়ে বলেন, "আমি এমন ফুটবলার চাই না, যারা ব্যক্তিগতভাবে বিশ্বের সেরা হতে চায়। আমার এমন খেলোয়াড় প্রয়োজন, যে বিশ্বকাপ জিততে চায়।"
২০২৩ সালের অক্টোবরে এসিএল চোটের কারণে এক বছরেরও বেশি সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার। চিকিৎসকরা জানিয়েছে, দ্রুততম সময়ে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের হাঁটুতে সার্জারি অপরিহার্য। একইসঙ্গে এই মুহূর্তে খেলার বাইরে থাকার পরামর্শ থাকলেও, তা গ্রাহ্য করেননি নেইমার। সান্তোসের রেলিগেশন এড়াতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি এবং চোট নিয়েই পরপর দুটি ম্যাচে খেলে শেষ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন।
এদিকে, ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল। 'সি' গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপপর্বের ড্র নিয়ে আনচেলত্তি বলেন, "আমরা তিন ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং সেজন্য সবচেয়ে শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে আপনাকে।"

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন