ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন' : পুড়েছে ৩৫টি দোকান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন' : পুড়েছে ৩৫টি দোকান

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় অবস্থিত সমীরকর ঝুট মার্কেটে আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের অনুকূল ঠাকুরের মন্দিরের পাশে অবস্থিত এই মার্কেটে আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া এখনো চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন' : পুড়েছে ৩৫টি দোকান

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় অবস্থিত সমীরকর ঝুট মার্কেটে আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের অনুকূল ঠাকুরের মন্দিরের পাশে অবস্থিত এই মার্কেটে আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া এখনো চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ