ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শেনজেনভুক্ত দেশে অবস্থান না করতে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো।
সোমবার (৪ মে) সকালে দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার নির্ধারিত সময়সীমা অতিক্রম করে কোনো শেনজেন দেশে অবস্থান করলে ভবিষ্যতে ওই অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
এ ধরনের নিষেধাজ্ঞা ও ভবিষ্যতে ভিসা প্রত্যাখ্যান এড়াতে ভ্রমণকারীদের ভিসা সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাসগুলো।
শেনজেন ভিসার মাধ্যমে ইউরোপের ২৯টি দেশে সর্বোচ্চ ৯০ দিন ভ্রমণের সুযোগ রয়েছে। এর মধ্যে ২৭টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং বাকি ৪টি দেশ ইইউর বাইরে। একক এই ভিসায় স্বল্পমেয়াদি ভ্রমণ করা যায় শেনজেন অঞ্চলের দেশগুলোতে।
বিষয় : ভিসা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন