শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীরা যেন বছরজুড়ে পড়ালেখা ও খেলাধুলার মধ্যে সম্পৃক্ত থাকে, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে চায়। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা, মনন ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুস্থ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতেই সরকার এ ধরনের উদ্যোগ নিচ্ছে।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকুক। এর মাধ্যমে তাদের মেধা ও মননের বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে আরও বেশি প্রতিভা তুলে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় ‘নতুন কুঁড়ি কালচার’-এর মাধ্যমে দেশজুড়ে সাংস্কৃতিক প্রতিভা বিকাশের উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তরুণদের সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে অনেক তরুণ মাদকাসক্তি ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়লে এ ধরনের প্রবণতা কমে আসবে।
তিনি জানান, শিক্ষামন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালু করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এমএ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক সলিম উল্যাহ সেলিম, পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিষয় : শিক্ষা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন