ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৬

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। তার এ সফরকে ঘিরে জেলার প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি একটি জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরসূচি চূড়ান্ত করার অংশ হিসেবে সম্ভাব্য অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর অডিটোরিয়ামসহ সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল এবং অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও সফর ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের স্থান পরিদর্শন করা হয়। সেখানে দীর্ঘদিন অবহেলিত একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্র জানায়, অতীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে ঘোষেরহাট এলাকার ওই খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি নাব্যতা হারায়। ফলে স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন ও নৌ চলাচলে নানা সমস্যা তৈরি হয়। নতুন করে খালটি পুনঃখননের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত হবে। বিশেষ করে পানি নিষ্কাশন, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন।

চাঁদপুর জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা, অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনেও নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। সফরটি জেলার উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ