ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আইজিপিকে অব্যাহতির দাবিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

আইজিপিকে অব্যাহতির দাবিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে। ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু আজ শনিবার (৬ ডিসেম্বর) এই চিঠিটি প্রেরণ করেন। চিঠিতে ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডকে জাতীয় জীবনের এক করুণতম অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়, যেখানে দেশের ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সদস্য নির্মমভাবে শহীদ হন।

চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার নাম এমন একটি রাষ্ট্রদ্রোহী ও ব্যাপক হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখ হওয়া—ঘটনাটিকে অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর করে তুলেছে। পদে বহাল অবস্থায় থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, সংশ্লিষ্টতা বা দায়িত্বে ব্যর্থতা অপরাধ বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনবিশ্বাসের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। সেই পরিপ্রেক্ষিতে একজন উচ্চপদস্থ পুলিশ প্রধানের বিরুদ্ধে তদন্ত রিপোর্টে নাম আসা সত্ত্বেও তাঁর দায়িত্বে বহাল থাকা, রাষ্ট্রব্যবস্থা ও বিচার ব্যবস্থার ওপর জনমনে সন্দেহ তৈরি করছে।

ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে তিনটি প্রার্থনা জানিয়েছে। প্রথমত, তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি/বরখাস্ত করার নির্দেশ দেওয়া হোক। দ্বিতীয়ত, মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক এবং তৃতীয়ত, স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় একই দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আইজিপিকে অব্যাহতির দাবিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ