ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার বিকেল ৫টায় পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপজেলার দশ ইউনিয়ন ও পৌর সভার নয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর-ফুলবাড়ীর সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজোয়ানুল হক। তিনি আবেগময় কণ্ঠে বলেন, "এই আসনে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দলের দুঃসময়ে ছিলেন না। তিনি তো ইউনিয়ন পর্যায়ের কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, তাও চেনেন না বা বলতে পারবেন না। ৫ আগস্টের পর এলাকায় আসলেন, আর পেয়ে গেলেন মনোনয়ন!" তিনি আরও অভিযোগ করে বলেন, একসময় বিএনপির লোক খুঁজে পাওয়া যেত না, হাতেগোনা চার থেকে পাঁচ জন সক্রিয় ছিলেন। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে তিল তিল করে আজকের এই বিএনপি গড়ে তুলেছেন।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মিনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, এ কে এম কামরুজ্জামানকে প্রাথমিকভাবে মনোনীত ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রতিবাদের ঝড় বইছে। তাই মনোনয়ন বাতিলের দাবিতে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) আবারও প্রতিবাদ সভার ডাক দিয়েছে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ